হিজামা ( কাপিং থেরাপি), নববী মেডিসিন এবং একটি পর্যালোচনা

 আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনটির মধ্যে উপকার থাকলে তা রক্তমোক্ষণের মধ্যেও আছে। " ( সুনানে ইবনে মাজাহ ৩৪৭৬) 

Google photo

*ইতিহাসঃ'

প্রাচীন গ্রীসে , হিপোক্রেটিস (আনুমানিক 460 - 370 খ্রিস্টপূর্বাব্দ) শরীরের অভ্যন্তরীণ রোগ এবং কাঠামোগত সমস্যার জন্য কাপিং ব্যবহার করতেন এবং রোমান সার্জনরা এটি রক্তপাতের জন্য ব্যবহার করতেন । পদ্ধতিটি মুহাম্মদ (সাঃ) দ্বারা অত্যন্ত সুপারিশ হওয়ায়মুসলিম বিজ্ঞানীরা ভালভাবে অনুশীলন করেছিলেন, এবং তারা এই পদ্ধতিটিকে আরও বিশদ ও বিকাশ করেছিলেন। ধারাবাহিকভাবে, এই পদ্ধতিটি তার একাধিক আকারে এশীয় এবং ইউরোপীয় সভ্যতা জুড়ে ওষুধ হিসেবে ছড়িয়ে পড়ে। মুসলিমদের মধ্যেও এর বেশ ভালো ব্যবহার দেখা যায়। (১) 

দুই দশক পূর্বেও হিজামা বা কাপিং থেরাপি নিয়ে তেমন গবেষণা ছিলো না। তাছাড়া এর মেকানিজম নিয়ে গবেষণা তুলনামূলক কম হওয়ায় এর ব্যাপারে সাইন্টিফিক তত্ত্ব ও কম ছিলো। এবং অন্তত ২০১০ পর্যন্ত এর তেমন গবেষণা ছিলো না এবং প্রতিকুল ঘটনা গুলোই কেবল আলোচনায় আসতো। কাপিং থেরাপি নিয়ে ২০১৪ পর্যন্ত ক্লিনিক্যাল গবেষণা হ'য়েছে ৩০ টি, এর মেকানিজম নিয়ে গবেষণা হয়েছে ১৪ টির মতো, প্রতিকূল ঘটনা রিপোর্ট করা হয়েছে ৭ টির মতো। 

কাপিং থেরাপি অনেক ধরণের রোগে কার্যকর। এটি রেকর্ড করা হয়েছে যে পার্সিয়ান কাপিং থেরাপি ১০০১ ধরণের অসুস্থতায় প্রয়োগ করা যেতে পারে। (২) এছাড়াও কাপিং থেরাপি ত্বকের রক্ত প্রবাহতে ভারসাম্য রক্ষা করে। (৩) ভেজা কাপিং থেরাপি লাল রক্তকণিকা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী কিডনী রোগের কারণে সৃষ্ট রক্তস্বল্পতায় প্রভাব ফেলে। (৪) কাপিং থেরাপি পিঠের ব্যথায় কার্যকরী ভূমিকা রাখে। (৫) 

২০১০ এর দিকে কাপিং থেরাপির মূল্যায়ন এর থেকে এর প্রতিকুল ঘটনা নিয়ে আলোচনা ছিলো বেশি। এবং রিসার্চ গুলোর মডেল ও দুর্বল এবং মোটামুটি মানের ছিলো। তবে বর্তমানে এ নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে এবং হচ্ছে। 

২০১৬ সালের গবেষণায় এটি প্রমাণিত যে কাপিং থেরাপির রক্ত সঞ্চালনে সামঞ্জস্যতা বজায় রাখতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেম কে শক্তিশালী করে। (৬) একটি র‍্যান্ডম ট্রায়ালে দেখা গেছে lower back pain পিঠের নিচের অংশের ব্যথায় ভেজা কাপিং থেরাপি উল্লেখযোগ্যভাবে কার্যকর। (৭) (৮) সাইন্টিফিক স্টাডি অনুযায়ী ডায়াবেটিস এর জন্যেও কাপিং থেরাপি কার্যকরী এবং এটাকেও চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। (৯) মাথাব্যথা এবং মাইগ্রেনের ব্যাথা কমাতেও হিজামা কার্যকরী। (১০) হাটুর ব্যথায় কাপিং থেরাপি ভালো ভুমিকা পালন করে। (১১) মুখের পক্ষাঘাত ( মুখের এক পাশ প্যারালাইজড হয়ে যাওয়ার ক্ষেত্রে মেডিসিন হিসেবে কাপিং থেরাপি কার্যকরী। (১২) রিসেন্টলি গবেষণায় প্রমাণিত হয়েছে যে ভেজা কাপিং থেরাপি বা হিজামা রক্ত থেকে ভারী ধাতু ( বিষাক্ত পদার্থ) দূর করতে উল্লেখযোগ্যভাবে কার্যকরী। (১৩) 

‌এবার আপনারা ভাবতে পারেন এর সাইড ইফেক্ট গুলো হয়তো খুব বেশি ভয়াবহ কিছু হবে। তবে এখন পর্যন্ত যে পাশ্বপ্রতিক্রিয়া সমূহ লক্ষ্য করা গিয়েছে তন্মধ্যে পোড়া, দাগ হওয়া, রক্ত শুন্যতা, ফোড়া, প্যানিকুলাইটিস ইত্যাদি উল্লেখযোগ্য। তবে গবেষণা অনুযায়ী এসকল প্রতিকুল ঘটনা বা সাইড ইফেক্ট প্রতিরোধযোগ্য। (১৪) বিদ্যমান গবেষণার পরিপ্রেক্ষিতে দেখা যায় কাপিং থেরাপির প্রতিকুল ঘটনা কদাচিত পাওয়া যায় এবং এর তীব্রতা হালকা থেকে মাঝারি ধরনের হয়ে থাকে। কাপিং তুলনামূলকভাবে নিরাপদ। এবং ভবিষ্যতে আসন্ন গবেষণায় এ নিয়ে আরও বিস্তারিত জানা যাবে। ইন শা আল্লাহ। 

মন্তব্যঃ হিজামা বা কাপিং থেরাপি কে সুডো সায়েন্স বলার কোনো সুযোগ নেই। কিছু বিজ্ঞান সাইটে দেখলাম কেবল একটা হেলথকেয়ার ওয়েবসাইট এর তথ্য বাংলায় ডাবিং করে সাইটে রেখে দিয়েছে, তাদের উদ্দেশ্য আদো বিজ্ঞান প্রচার কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ২০২১ সালের দিকে এসে আর্টিকেলে লেখা কাপিং থেরাপি সুডো সায়েন্স অথচ ২০১৮ সালের আগেই এ নিয়ে বিস্তার রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে। সত্য জানুন, সঠিক না জানুন। অনলাইন বিজ্ঞান বাবাদের থেকে বেচে থাকুন।


রেফারেন্স 

১।, Patricia A. (2013-09-30). The Archaeology of Medicine in the Greco-Roman World. Cambridge University Press. p. 74

২।https://pubmed.ncbi.nlm.nih.gov/24603629/

৩।https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1003525713600616

৪। https://pejouhesh.sbmu.ac.ir/article-1-1209-en.html

৫।https://ieeexplore.ieee.org/document/6820906

৬. https://link.springer.com/article/10.1007/s11726-016-0940-4

৭. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0965229908000630

৮.https://www.liebertpub.com/doi/10.1089/acm.2015.0065

 ৯.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5103544/

১০.https://www.worldscientific.com/doi/abs/10.1142/S0192415X08005564

১১.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3853699/

১২.https://bmccomplementmedtherapies.biomedcentral.com/articles/10.1186/1472-6882-12-S1-P316

১৩.https://www.sciencedirect.com/science/article/pii/S2005290118300748

১৪.https://www.sciencedirect.com/science/article/pii/S2005290117302042#bib21

Comments

Popular

দুজন মানুষের থেকে সম্পূর্ণ মানবজাতির উৎপত্তি সম্ভব

সমকামিতা কি প্রাকৃতিক? বিজ্ঞানীরা কি প্রমাণ করেছেন এটি জিনগত? পর্ব: ৩

ম্যাক্রো ইভোলিউশন: Universal Common Ancestor (UCA)